শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার ২৫ জুলাই ২০২৬
 
রাজনীতি
হত্যা মামলায় কাশিমপুর কারাগারে আইভী





নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 9 May, 2025
2:29 PM
 @palabadalnet

শুক্রবার ভোর সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

শুক্রবার ভোর সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।”

এর আগে, সকাল দশটায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান  বলেন, “তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। তাকে তোলা হলে আদালত হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিকে গ্রেফতার করে পুলিশ। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]