বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
 
আইন-আদালত
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন পিছিয়ে ১৩-১৪ মে





নিজস্ব প্রতিবেদক
Sunday, 1 March, 2026
11:38 PM
 @palabadalnet

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ফাইল ছবি

ঢাকা: বিভিন্ন স্তরের আইনজীবীদের অনুরোধে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচন পিছিয়ে ১৩ ও ১৪ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার এসসিবিএ নির্বাহী কমিটির এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ এম মাহবুব উদ্দিন খোকন, এমপির সভাপতিত্বে এসসিবিএ কার্যালয়ের হল নম্বর–১ এ সভাটি অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। এর আগে এসসিবিএ নির্বাচনের জন্য ১১ ও ১২ মার্চ তারিখ নির্ধারিত ছিল।

ব্যারিস্টার মিলন আরও জানান, নির্বাচনে প্রায় ১১ হাজার আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ ২০২৪ সালের এসসিবিএ নির্বাচন ছিল অত্যন্ত বিতর্কিত। সেখানে বিএনপি সমর্থিত আইনজীবীরা সভাপতি পদসহ চারটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হন। আর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতারা এসসিবিএর কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের একাংশ আইনজীবী এসসিবিএর একটি অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন করেন এবং ২০২৪-২৫ মেয়াদের জন্য বিএনপি সমর্থিত আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করা হয়।

তবে ব্যারিস্টার কাজল অন্তর্বর্তী কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান। কারণ, তিনি এর আগে একাধিকবার একই পদে নির্বাচিত হয়েছিলেন।
পরে ব্যারিস্টার মিলনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]